মঙ্গলবার, ১২ মে ২০২৬
Single Top Banner

আল্লামা সরওয়ার কামাল আজীজির জানাজায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক :

১১ দলীয় ঐক্যজোটভুক্ত ইসলামী দল বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা সরওয়ার কামাল আজীজির জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) লোহাগাড়া উপজেলার পদুয়া হেমায়েতুল ইসলাম মাদ্রাসা মাঠে পদুর ২টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতী করেন, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসায় শায়খুল হাদিস আল্লামা কুতুব উদ্দিন নানুপুরী।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আ ন ম শামসুল ইসলাম, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন, মাওলানা আবদুল কাইউম সোবহানী, নেজামে ইসলাম পার্টির নব নির্বাচিত আমীর মাওলানা মুফতী মুসা বিন ইজহার, নেজামে ইসলাম পার্টির মহা সচিব আবদুর রহমান চৌধুরী, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা ডা: ইলিয়াস খান, অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, মাওলানা ইদ্রিসসহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন।

নামাজে জানাজা শেষে তাকে পদুয়া হেমায়েতুল ইসলাম মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়। এর আগে গত শুক্রবার আনুমানিক বিকেল সাড়ে পাঁচটার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। -ইন্নালিল্লাহি… রাজেউন।

এদিকে গভীর এই শোকাবহ মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আ ন ম শামসুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও প্রশাসনের পক্ষ থেকে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত