চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী-এর আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) ইউনিয়নের লাম্বুরহাট এলাকায় বাগোয়ান ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা যুবদল নেতা সেলিম উদ্দীন এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা এপিপি অ্যাডভোকেট মফিজ উদ্দিন ইমন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন লিটু, রাউজান উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিক, বিএনপি নেতা এম. ইয়াকুব আলী, আমিন মেম্বার, কাশেম মেম্বার, যুবদল নেতা আকবর, টিটু চৌধুরী, সেলিম, বিএনপি নেতা মো. রফিক, মো. উসমান, অ্যাডভোকেট সাজ্জাদ, যুবদল নেতা হাসান মুরাদ, ছাত্রদল নেতা মুরাদুল আলম ও পারভেজ আলম।
এছাড়াও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস তালুকদার, যুগ্ম আহ্বায়ক নূর নবী, মীর আহমেদ, রনি, সোহেল, মানিক, মহিউদ্দিন চৌধুরী, দিদার, আজম, শাহাবু, আসিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা গিয়াস উদ্দীন কাদের চৌধুরী-এর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত


