রবিবার, ১৭ মে ২০২৬
Single Top Banner

মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-কে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা-র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ মে) সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, তাদের দলের নেতা ইকবাল হাসান মাহমুদ-কে ‘নাস্তিক’ ও ‘ইসলাম বিদ্বেষী’ আখ্যা দিয়ে প্রকাশ্য জনসভায় বক্তব্য দেন মুফতি আমির হামজা। এতে সিরাজগঞ্জসহ সারা দেশে মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, দলের নির্দেশে গত ২ এপ্রিল বাদী হয়ে তিনি মানহানির মামলা দায়ের করেন। ওইদিন আদালত মুফতি আমির হামজা-র বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পরবর্তীতে রোববার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও সেদিনও তিনি অনুপস্থিত ছিলেন। এ অবস্থায় আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত