বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফ্লাইওভারে সুতা বেঁধে ছিনতাই ৬জনকে আটক করেছে র‌্যাব

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বিভিন্ন ফ্লাইওভারের উপর সুতা বেঁধে ছিনতাইকারী চক্রের ২ কিশোরসহ ৬জনকে আটক করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানার মহাসড়কের পূর্ব পাশে সাহের পাড়া রোডের পশ্চিম মাথায় ফুটপাতের উপর থেকে তাদের আটক করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আটককৃত আসামিরা হল ভোলার তজুমুদ্দিন থানার দক্ষিণ ভাটামারা এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. জাকির হোসেন (৩২), চট্টগ্রামের জোরারগঞ্জ থানার রসূলপুর গ্রামের মো. দিদারের ছেলে মো. সুমন (১৯), নোয়াখালীর সেনবাগ থানার হিজলতলী এলাকার মৃত আলম শাহের ছেলে মো. দেলোয়ার হোসেন (১৯),নীলফামারীর কিশোরগঞ্জ থানার নিতাই এলাকার মো.নাছেরের ছেলে মো. হাসান প্রকাশ আকাশসহ (১৯) আরও দুই কিশোর।

র‌্যাব জানায় , আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় তারা নিরীহ পথচারীদের মালামাল, মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনতাই করার উদ্দেশ্যে সমাবেত হয়েছে। এসময় আসামীদের দেহ তল্লাশী করে ০৪ টি ছোরা উদ্ধার করা হয়।

আটককৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত