বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

কক্সবাজারের জন্য হাইফ্লু ন্যাজাল ক্যানোলা দিলেন মেয়র নাছির

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন কক্সবাজারের জন্য একসেট হাইফ্লু ন্যাজাল ক্যানোলা দিয়েছেন।

২৮ জুলাই মঙ্গলবার মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের একজন প্রতিনিধি কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের কাছে হাইফ্লু ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্ল্যান্ট চালু হলে মেয়র আ.জ.ম নাছির উদ্দীন সেখানে এক সেট হাইফ্লু ন্যাজাল ক্যানোলা দেবেন বলে জানিয়েছিলেন। গত ২৭ জুলাই কক্সবাজার জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল তরল অক্সিজেন সরবরাহ প্ল্যান্ট চালু হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত