শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
শনিবার (৩০ মে) এক বার্তায় হাইকমিশন জানায়, বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছে, তখন ১৯৭১ সালের মার্চ মাসে তাঁর সেই ঐতিহাসিক বেতার ভাষণের কথাও স্মরণ করা প্রয়োজন, যা নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণকে অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ করেছিল।
বার্তায় আরও বলা হয়, আজও অতীতের মতো ভারত বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। দুই দেশের জনগণের অভিন্ন আত্মত্যাগের গৌরবময় ইতিহাস, পারস্পরিক সহযোগিতা এবং অগ্রগতি-সমৃদ্ধির যৌথ যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভারতীয় হাইকমিশন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জিয়াউর রহমানের অবদান এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্বের কথাও উল্লেখ করে।


