শনিবার, ১৩ জুন ২০২৬
Single Top Banner

রাঙামাটিতে ১২ বছরের কিশোরীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে আটক-১

আলমগীর মানিক, রাঙামাটি :

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার উত্তর ইয়ারাংছড়ি গ্রামে ১২ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে একই গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেন (৫৫)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (৩ জুন) অভিযুক্ত আবুল হোসেন কিশোরীটিকে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পিতা ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্পকে অবহিত করেন।

খবর পাওয়ার পর লংগদু জোন কমান্ডারের সার্বিক নির্দেশনায় ইয়ারাংছড়ি আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাটির অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানকালে বিভিন্ন সাক্ষী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত আবুল হোসেনকে আটক করা হয়।

পরবর্তীতে ৪ জুন রাত ৮টার দিকে অভিযুক্তকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লংগদু থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় লংগদু থানায় ধর্ষণের চেষ্টা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।

লংগদু জোনের পক্ষ থেকে ভুক্তভোগী ও তার পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের পাশাপাশি আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম দৃঢ়তার সঙ্গে অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তারা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত