মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Single Top Banner

সুইট ক্লাব প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্সের উদ্যোগে পদুয়ায় ব্যাপক ত্রাণ বিতরণ

লোহাগাড়া প্রতিনিধি :

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সুইট ক্লাব প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্স।

প্রতিষ্ঠানটির উদ্যোগে পদুয়া ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডসহ সমগ্র পদুয়া এলাকায় পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় পোশাক এবং অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়।

সুইট ক্লাব পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো তাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় সুইট ক্লাব পরিবারের সদস্যরা বলেন, “মানুষ মানুষের জন্য। যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।”

স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সুইট ক্লাব পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুইট ক্লাব প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্সের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, “আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই দুর্যোগের সময় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানুষের দুঃসময়ে পাশে থাকা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত