শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Single Top Banner

আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন চৌধুরীর জন্মদিনে ‘কিশোর আলো পরিষদ এর ফুলেল শুভেচ্ছা

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

লোহাগাড়া পদুয়ার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘কিশোর আলো পরিষদ’-এর পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন চৌধুরীকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

​এক সংক্ষিপ্ত ও আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে এই শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য কামনা করা হয়।

​শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন সংগঠনের একঝাঁক নিবেদিতপ্রাণ কর্মকর্তা ও সাবেক মোঃ নুরুল আবছার (সম্মানিত সভাপতি) মোঃ সেলিম (সিনিয়র সহ-সভাপতি) এহসানুল হক (সাবেক সভাপতি) হুমায়ুন কবির হীরা (সাবেক সাধারণ সম্পাদক) এছাড়াও সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​”আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন চৌধুরী আমাদের এলাকার একজন পরম হিতৈষী ও পথপ্রদর্শক। তাঁর মতো একজন গুণী মানুষের জন্মদিনে শুভেচ্ছা জানাতে পেরে কিশোর আলো পরিবার অত্যন্ত আনন্দিত। আমরা মহান সৃষ্টিকর্তার দরবারে তাঁর নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনা করছি।”

​পরিশেষে, সকলের উপস্থিতিতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কেক কেটে এবং মিষ্টি মুখ করানোর মাধ্যমে জন্মদিন উদযাপনের এই আনন্দঘন পর্বটি সম্পন্ন হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত