চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড। ১৪ জুলাই (মঙ্গলবার) প্রতিষ্ঠানটির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও ভালোবাসার উপহার বিতরণ করা হয়।
এদিন উপজেলার ঢেমশা ইউনিয়ন এবং সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের মাঝে সরাসরি মোট ৫০০টি ত্রাণ প্যাকেট বিতরণ করা হয়। একই সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়েও প্রাতিষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ফুলকলি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক জনাব ফরিদ আহাং, জেনারেল ম্যানেজার এম. এ. সবুর, ফুলকলি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ জয়নাল আবেদীন সি- অফিসার মাহফুজুর রহমান সি-অফিসার , আব্দুল্লাহ আল নোমান, সি-অফিসার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লোকমান হাকিম, জহির প্রমুখ।
ত্রাণ গ্রহণ শেষে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাতকানিয়ার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই দুর্যোগ মুহূর্তে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। ফুলকলি ফুড প্রোডাক্টস যেভাবে এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়। সরকারের পাশাপাশি দেশের অন্যান্য সামর্থ্যবান ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকেও নিজ নিজ অবস্থান থেকে এই বানভাসি মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
ত্রাণ বিতরণকালে ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের জেনারেল ম্যানেজার এম. এ. সবুর বলেন:
“ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে ফুলকলি সবসময় দেশের যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। সাতকানিয়ার এই আকস্মিক বন্যায় মানুষ চরম কষ্টের মুখোমুখি হয়েছেন। আমরা আমাদের সাধ্যমতো ভালোবাসার উপহার নিয়ে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের সহায়তায় ফুলকলি পরিবারের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলার বন্যাকবলিত এলাকার অসহায় মানুষ এই খাদ্যসহায়তা পেয়ে ফুলকলি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


