লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক এর নিজ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আইবিডব্লিউএফ এর সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব এনামুল হক এর নিজস্ব অর্থায়নে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ ড. ছাবের আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক জালাল আহমদ, সাংগঠনিক সেক্রেটারি ও ইউনিয়ন আমীর অধ্যাপক মুহাম্মদ হাসান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা পেশাজীবি বিভাগের দায়িত্বশীল মাষ্টার মোবারক আলী, জেলা ব্যবসায়িক ফোরামের সেক্রেটারি আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক কাজী জসিম উদ্দিন, শ্রমিক নেতা আ ন ম শোয়াইব, রফিক দিদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, প্রাকৃতিক দূর্যোগে সমাজের নিম্নবিত্ত পরিবারগুলো অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্ত হয়। সমাজের ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। সাবেক চেয়ারম্যান এনাম ভাই নিজস্ব অর্থায়নে আজকে ক্ষতিগ্রস্ত পরিবারে ঢেউটিন বিতরণ করে সমাজসেবায় অবদান রাখছেন। দূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতায় অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানাচ্ছি।


