চট্টগ্রাম-৯ (কোতোয়ালি–বাকলিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান এমপিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ এই দায়িত্বে তাঁকে নির্বাচিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
আবু সুফিয়ানের এই দায়িত্বপ্রাপ্তি চট্টগ্রাম-৯ আসনের জনগণের জন্য আনন্দ ও গর্বের বিষয় উল্লেখ করে বলা হয়েছে, নতুন দায়িত্বে তিনি তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে যুব ও ক্রীড়া খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
একই সঙ্গে তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।


