স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১৪০ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৭ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১৪ জন এবং ভিবিন্ন উপজেলার ৩ জন।
চট্টগ্রামে ২ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে সোমবার (৩ আগষ্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৯ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৭ জন। বিভিন্ন উপজেলায় ২ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৭ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৭ জন, উপজেলায় জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৪ টি নমুনা পরীক্ষায় ১ জনের পজিটিভ। ১ জনই উপজেলার।
এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ১ জন, রাউজান ১ জন, সদ্বীপ ১ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৪ হাজার ৫০৬ জনে। এর মধ্যে মহানগরীতে ১০ হাজার ১৬৮ জন, উপজেলায় ৪ হাজার ৩৩৮ জন।
অদ্যবধি সুস্থ হয়েছেন ১১২ জন, উপজেলায় ৩ জন, নগরে ১১২ জন। মোট সুস্থ ২ হাজার ৫১৭ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ২৩৪ জন। মহানগরীতে ১৬৩ জন, বিভিন্ন উপজেলায় ৭১ জন। হোম আইসোলেশনে আছেন ৬৮৫৭ জন।


