বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

দু:খি মানুষের পরম বন্ধু ডা: সোলায়মান এর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম এর পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী তেকোটা গ্রামের আলোর মশাল খ্যাত সাদা মনের মানুষ ডা: সোলায়মান এর ইন্তেকাল এ শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে।

দীর্ঘ জীবনের পুরো টি অংশই যিনি উৎসর্গিত করে গিয়েছেন অন্যের কল্যাণে জীবন প্রদীপ নিভে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। ডা: সোলায়মান একাধারে খ্যাতিমান একজন পল্লী চিকিৎসকই নন, তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও অনুপ্রাণিত একটি প্রিয়মুখ ছিলেন এলাকার প্রতিটি মানুষের কাছে।

ধলঘাট নাগরিক ফোরামের সম্মানিত প্রচার সম্পাদক এর দায়িত্ব পালনের পাশাপাশি আমৃত্যু তিনি জড়িত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর সাথে।

তিনি মুকুট নাইট হাজী আনছুর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের বিভিন্ন সময়ে বিভিন্ন পদে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন। তিনি নব্বইয়ের দশকে ধলঘাট ইউনিয়ন পরিষদের নির্বাচনে সদস্য পদে আম প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়ে নির্বাচিত হন।

এলাকায় তৎকালীন বিপুল পরিমাণ আর্থ সামাজিক উন্নয়নে তাঁর ছোঁয়া আজও বিদ্যমান। এছাড়া ১৯৯১’র ২৯ শে এপ্রিল উপকূলীয় অঞ্চলে বয়ে যাওয়া ভয়াল ঘর্ণিঝর পরবর্তী এলাকায় বিপুল সংখ্যক ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মর্মষ্পর্শী ছোঁয়া আজও হৃদয় নাড়া দেয়। ডা: সোলায়মান এর নিরব প্রস্থানে বাকরুদ্ধ স্থাণীয় মানুষ।

সাংসারিক জীবনে অত্যন্ত নির্মোহ ও স্বার্থক এই সাদা মনের মানুষ টি সু-শিক্ষায় শিক্ষিত করে রেখে গেছেন একমেয়ে ও একছেলে সন্তান, একই সাথে অনেক গুনগ্রাহী। তিনি ধলঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব তাজুর মুল্লুক এর বড় ভাই মোহাম্মদ আলী এবং পটিয়া বারের প্রবীণ ও মাদার তেরেসা অ্যাওয়ার্ড এ ভূষিত আইনজীবী এডভোকেট বদিউল আলম এর বোন মোমেনা খাতুন দম্পতির একমাত্র কৃতিময় সন্তান।

তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় শেষ শ্রদ্ধা নিবেদন করে শোকবার্তা জানিয়েছেন অনেক সংগঠন। বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের জাহান মেমোরিয়াল ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা মোঃ নাজিম উদ্দীন চাচার বিদায় কে পুরো এলাকার মানুষ এর জন্য অপূরণীয় ক্ষতি আখ্যায়িত করে অসাম্প্রদায়িক ও মননশীল চেতনার এক সারথী কে হারিয়েছে বলে মন্তব্য করেন।

তেকোটা প্রতিভা ক্লাবের নেতা ও বিশিষ্ট সমাজ সেবক জনাব সরিৎ চৌধুরী সাজু শোক প্রকাশ করে ফেইসবুক পেইজে তাঁকে আলোর বাতিঘর আখ্যায়িত করেন। এলিট কম্পিউটার্স লিঃ এর সম্মানিত স্বত্তাধীকারী ও বিশিষ্ট সমাজ সেবক জনাব বিকাশ বড়ুয়া মুকুট, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ কর্মকর্তা জনাব দেবপ্রিয় বড়ুয়া সিদ্ধার্থ ভিন্ন ভিন্ন ভাবে শোক প্রকাশ করেছেন।

বার্ধক্য জনিত শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ আগষ্ট রাত দ্বি-প্রহরে ৬২ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যাওয়া এই মহান মানুষটির শেষ বিদায়ের এক পলক দেখতে ছুটে আসেন তাঁরই ছোট বোন পটিয়া উপজেলার প্রখ্যাত সামাজিক আন্দোলনের পথিকৃৎ, উপজেলা পরিষদ এর একাধিক বারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব মাজেদা বেগম শিরু সহ পটিয়া ও আশপাশ এলাকার সর্বস্তরের মানুষ। একই দিনে বাদ জোহর তার মরদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত