বিশেষ প্রতিনিধি: কারো কারো জন্ম হয়, শুধুই মানবতার অকৃত্রিম ভালোবাসা এবং অন্যের কল্যাণের জন্য (!) এমনই এক উজ্জ্বল নক্ষত্র সরিৎ চৌধুরী সাজু, জন্মদিনে শুভেচ্ছা।
ক্লান্তিহীন পথচলা এক দীপ্তিময় মানুষের নাম সাজু। সরিৎ চৌধুরী সাজু। যদি বলেন আজ সারাদিন কাজ করতে হবে। আমি নিশ্চত তিনি না করবেন না। মানুষ, সমাজকে অন্তর দিয়ে ভালবাসার মানুষ আমার আশপাশে অন্ততঃ আমি দেখিনি। মানুষকে মানুষের মর্যাদা দেয়ার লোকও তিনি।
আমার জানা মতে কাউকে মন্দকথা বলেছেন, অন্ততঃ আমার চোখে পড়েনি। তিনি প্রতিনিয়ত ঋদ্ধ হচ্ছেন। নিজেকে তৈরী করছেন নতুন রুপে। নতুন জ্ঞান আহরণে নিরন্তর প্রত্যাশী। মানুষে মানুষে ভালবাসার বন্ধন তৈরীতে একপায়ে খাড়া। জীবনে কোন জৌলুশতা চান না। ডাল-ভাত খেয়েই বেঁচে থাকতে সাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
নিজের খেয়ে পরের মোষ তাড়াইন্যা মানুষ। আমি তার সাথে পথ চলতে শিখি নিরন্তর। নিজেকে প্রতিনিয়ত ভাঙ্গে, আবার নতুনে গড়ে। নিজের জন্য নয়, সব সময় মানুষের জন্যই ভাবেন। নিজের পকেটে এক টাকাও নেই, অথচ কোন ব্যাক্তি অসুখ বিসুখে বিপদে পড়েছে তাকে ২৪ ঘন্টায় ১ লক্ষ টাকা এনে দিতে পারবেন। মানুষের জন্য মানুষের কাছে হাত পাততে তার কোন দ্বীধা নেই, সংকোচও নেই। অথচ নিজের জন্য ১ টাকাও নয়। সেই জীবনের শুরুতে আহমদ শরীফ, হুমায়ুণ আজাদ মহাশয় গণের পরশেই এই স্বনামধন্য মানুষটির পথচলা দেখতে অভ্যস্ত আমরা। তাদের কাছ থেকে শিখেছেনও ঢের।
নিজের জীবনকে শানে ফেলেছেন তাঁদের সাথে চলে। সাহিত্যের পাতায় পাতায় থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কোন ম্যেগাজিন বা কোন ক্রোড়পত্র বানাতে চান (?) ১ সপ্তাহের মধ্যে রসায়ন দিয়ে আপনাকে বানিয়ে দেবে (!) এমন হিম্মত তার আছে। ঐ’যে প্রতিনিয়ত নতুন জ্ঞানের সন্ধানে থাকেন তিনি। বাজারের চেয়ে বই’ই কিনেন বেশী। হাতে সবসময় একটা মেগাজিন অথবা বই থাকবেই। চলার পথে ঘাটে-মাঠে তিনি অধ্যয়ন করেন তিনি। আমি অবাক হই, এত্তো জ্ঞান সন্ধানী মানুষ হয় কী করে (!) একদম সাদামাটা জীবন তার। চলেও সেভাবে।
যদি মুল্যায়ণ করি মানুষ হিসেবে অনেক বড়। অসাধারণ তিনি, কিন্তু চলাফেরা একদম সাধারণ। তার দর্শন মাটির দুনিয়ায়, মাটি’ই তো হবো একদিন। এতো জৌলুশতার দরকার কি(?) কারও ক্ষতি না করে ক্ষনিক জীবনটা পার করাই বুদ্ধিমানের কাজ। সেই বুদ্ধিমান ও সহজ মানুষটির আজ জন্মদিন। সাজু’র জন্ম বিপ্লব তীর্থ পটিয়া’র গৈড়লার তেকোটা গ্রামে। মাস্টার’দা “সূ্র্য সেন” যেখানে গ্রেফতার হয়েছেন, সেই গ্রামেই তার জন্ম। সুস্থ থাকুন, ভাল থাকুন। করোনা শেষে আবার জমবে মেলা, বটতলা কী হাটখোলা। শুভ জন্মদিন।
“বড় বাড়ীর তুনুতুনু ভাই এর অধিকার থেকেই, শ্রদ্ধাভাজনেষু দাদাবাবুর মমত্বপূর্ণ লেখা টুকু তুলে ধরা আপন দায়বদ্ধতার আওতাভূক্ত বলেই বিবেক তাড়িত করে চলছিলো শতো ব্যস্ততার মাঝেও। তাই, জন্মদিনে “বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের-জাহান মেমোরিয়াল ট্রাস্ট” এর গতি সঞ্চার এর মৌল ভিত্তির কারিগর শ্রদ্ধাভানেষু দাদা সরিৎ চৌধুরী সাজু মহাশয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে চেতনা৭১নিউজ পরিবার।
চুড়ান্ত মঙ্গলালগ্নে পৌঁছে আমাদের গতিপথকে সু-প্রসন্ন করার বিশেষ অবদান রাখতে সক্ষম হউন, সাধু সাধু সাধু ।


