স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (১৭ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে ১৪ নং বড় গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- চান্দগাঁও মৌলভী পুকুরপাড় এলাকার মুফিজুর রহমানের ছেলে মো. মিজান (৪০) ও একই থানার সানোয়ার আবাসিক এলাকার ফয়সাল ভবনের মো. লোকামানের স্ত্রী ইয়াসমিন আক্রান্ত (৪২)।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রুত বড়ুয়া।
তিনি জানান, একটি কাভার্ড ভ্যান অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই দুজন আহত হন। তাঁরা অটোরিকশাটির যাত্রী ছিলেন। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ওয়ার্ডে ভর্তি দেন। বর্তমানে ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।


