শাহেদুল ইসলাম টুটুল, কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা এলাকায় ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় কয়েকজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করেছে।


