বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সরাইপাড়া ওয়ার্ডে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: ২১ আগস্ট নিহতদের স্মরণে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প এবং আলোচনা সভা করেছে সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ।

শুক্রবার (২১ আগস্ট) অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন, ১২নং সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী নুরুল আমিন।

প্রধান অতিথি ছিলেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জহর লাল হাজারী, শওকত আলী, এবিএম লুৎফুর হক খুশি, নুরুল ইসলাম, আমিনুল হক সওদাগর, বদিরুল হক কোম্পানি, আলমগীর আলম, মুজিবুর রহমান মুজিব, আলী হোসেন, আবু তৈয়ব খান, আলী আকবর, ফোরকান রানা, নোয়াব আলী, মো. ফারুক।

এম শাহজাহান সাজু, মো. সাইফুল, নুরুল আলম, ইব্রাহীম রিফাত, আবদুল হালিম, মো. আশ্রাদ, মো. এমরান হোসেন, নুরুল আজিম, তাজুল ইসলাম, নুরুদ্দিন রাশেদ, হোসেন মারজুক জুয়েল, আব্দুল হান্নান ফরমান, আবদুল কাদের সূজন, মো. ইমন হোসেন, ইরফান কাদরী প্রমুখ কর্মসূচিতে অংশ নেন।

চিকিৎসা সেবা প্রদান করেন- ডা. সজীব তালুকদার, ডা. রায়হান, ডা. লাকী চৌধুরী, ডা. নিতু বনিক, ডা. বিদ্যুৎ ভূষণ দাশগুপ্ত, ডা. শ্যামল সেন, ডা. মো. জহির উদ্দিন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত