বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

রাঙ্গুনিয়ায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন দক্ষিণ রাজানগরে দুই ছিনতাইকারী আটক করেছে রাঙ্গুনিয়া থানার পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামারহাট বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ৩২ হাজার টাকা এবং একটি মুঠোফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ রাজানগর ইউনিয়নের পশ্চিম নিশ্চিন্তাপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে তাওহিদুল ইসলাম (১৯) এবং একই এলাকার মৃত ফজল আহাম্মদের ছেলে আরিফুল ইসলাম (১৯)।
প্রাথমিক তদন্তে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) সকালে রাঙ্গুনিয়া থানায় এই বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম।

এ সময়ে তিনি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে এদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে তাওহিদুল ইসলাম ধামারহাট বাজারে “মাহমুদ টেলিকম” নামে একটি মোবাইল মেরামতের দোকান করেন এবং আরিফুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছে ।

তবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে করোনায় অসহায়দের ত্রাণ দেওয়ার জন্য এই টাকা ছিনতাই করেছে বলে আসামীরা জানান।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আসামী দুজন অন্য কোনো অপরাধের সাথে জড়িত কিনা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত