শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৩২ জন করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ২৯৪ জনের করোনার নমুনা পরীক্ষায় ৩২ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ২১ জন এবং বিভিন্ন উপজেলার ১১ জন।

চট্টগ্রামে ৫ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শনিবার (২২ আগষ্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬ নমুনা পরীক্ষা করে ৪ জনের পজিটিভ। মহানগরে ৩ জন, ১ জন উপজেলার।

চট্টগ্রাম বিআইটিআইডিতে  টি ১২৭ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২০ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১২ জন, উপজেলায় ৮ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৩৭ টি নমুনা পরীক্ষায় ১ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ১ টি, উপজেলায় টি।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬ নমুনা পরীক্ষায় ৪ জন পজিটিভ, নগরে ৩ জন, উপজেলায় ১ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৬ টি নমুনা পরীক্ষায় কোন পজেটিভ নেই।

এ ছাড়া উপজেলায় চন্দনাইশ ১ জন, বোয়ালখালী ২ জন, রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ২ জন, হাটহাজারী ৩ জন, সীতাকুন্ডে ২ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৬ হাজার ৪৩৭ জনে। এর মধ্যে মহানগরীতে ১১ হাজার ৬৮২ জন, উপজেলায় ৪ হাজার ৭৫৫ জন।

অদ্যবধি সুস্থ হয়েছেন ৪১ জন, উপজেলায় ৩৮ জন, নগরে ৩ জন। মোট সুস্থ ৩ হাজার ৯০৭ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ২ জন, মোট ২৬৩ জন। মহানগরীতে ১৮৩ জন, বিভিন্ন উপজেলায় ৮০জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত