বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাকলিয়া ১৭ হাজার ৮৩৫ পিস ইয়াবাসহ ২ জন আটক

জয়নাল আবদিন নাইমন, স্টাফ রিপোর্টার: নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার ৮৩৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৭।

আটককৃতরা হলেন- টাঙ্গাইল জেলার ছিটকি গ্রামের মোহাম্মদ আব্দুল্লার ছেলে মো. মিজানুর রহমান (৩৫) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্চ থানার গুলিশাখালী গ্রামের মৃত সেকান্দার মুন্সির ছেলে মো. খোকন হাওলাদার (৪০)।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। র‌্যাব-৭’র সহকারী অফিসার (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সংযোগ সড়ক এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় কক্সবাজার থেকে ঢাকামুখী একটি মাইক্রোবাসকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ১৭ হাজার ৮৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো ঢাকা নিয়ে যাচ্ছিল।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত