বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭৬ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করোনা শনাক্ত হয়েছে ৭৬ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৮৮ জন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৬টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ৭৪৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৬৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮০টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবিতে ২৫ জন, বিআইটিআইডিতে ১৫ জন, চমেক ল্যাবে আরও ১৮জন এবং সিভাসুতে ৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১১টি নমুনা পরীক্ষা করে ৫ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৫টি নমুনা পরীক্ষা করে ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫টি নমুনা পরীক্ষা করা হলে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৭৪৬টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৬ জন এবং উপজেলায় ২০ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত