বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

এভারকেয়ার হসপিটালকে কোভিড-১৯ মোকাবেলার ইক্যুইপমেন্ট দিয়ে সহায়তা করলো বাংলাদেশ সেনাবাহিনী

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনী করোনাভাইরাস মোকাবেলায় সহযোগিতার জন্য এভারকেয়ার হসপিটাল ঢাকাতে কোভিড-১৯ ট্রলি ও আইসোলেশন বেড দিয়েছে। এই অনুদানে এভারকেয়ার হসপিটাল ঢাকা তাদের প্রতি জানায় বিশেষ অভিবাদন।

এভারকেয়ার-এর পক্ষ থেকে হেড অফ মেডিকেল সার্ভিসেস ডা: আরিফ মাহমুদ বাংলাদেশ আর্মির প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এটি বাংলাদেশের গর্ব, বাংলাদেশ আর্মির মানবিক পদক্ষেপের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই ধরনের ইক্যুইপমেন্ট আমাদের অসুস্থদের সেবা দেওয়ার ক্ষমতা বাড়িয়ে দিবে; যা জাতিকে এই ভয়ংকর কোভিড-১৯ মহামারী ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সাহায্য করবে। বেশ কয়েক মাস আগে থেকেই বাংলাদেশ আর্মি তাদের নিজস্ব উদ্যোগে সিএমএইচ ঢাকাতে এগুলো ব্যবহার করা শুরু করে। শ্রদ্ধেয় সেনাপ্রধানের উদারতা ও যথাযোগ্য উদ্যোগে আমরা এই প্রয়োজনীয় যন্ত্রগুলো পেয়েছি।”

এরই সাথে বাংলাদেশ আর্মির জনগণকে সহযোগিতার সাম্প্রতিক তালিকায় যুক্ত হলো এই পদক্ষেপ। বাংলাদেশের শুরু থেকে বাংলাদেশ আর্মি শুধুমাত্র দেশ রক্ষার কাজেই নিয়োজিত ছিলো না, বরং একইসাথে কাজ করে গেছে অবকাঠামো নির্মাণ ও ত্রাণ কর্মকাণ্ডে, বাংলাদেশের ভবিষ্যৎকে আরো সুগম করতে।

বাংলাদেশ আর্মির এই দৃষ্টান্তমূলক পদক্ষেপ শুধুমাত্র কোভিড-১৯ মোকাবিলা করতেই সাহায্য করবে না, সেইসাথে আরো অনেক প্রতিষ্ঠান ও সংগঠনকে ফ্রন্টলাইনে কর্ম️রত ডাক্তার ও হসপিটালের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে উদ্বুদ্ধ করবে।

এভারকেয়ার হসপিটাল ঢাকা এভারকেয়ার গ্রুপ-এর একটি অংশ, যা ৩০+টি হসপিটাল, ১৫টি ক্লিনিক, ৫০+টি ডায়াগনস্টিক সেন্টার নিয়ে রয়েছে ২টি মহাদেশের ২৫টি শহরে; উন্নয়নশীল দেশগুলোতে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দেয়ার মিশন নিয়ে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত