বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফি-জরিমানা ছাড়াই রি-ইস্যু করা যাবে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট

বিশেষ প্রতিনিধি: অতিরিক্ত ফি বা জরিমানা ছাড়াই মেয়াদ শেষ হওয়া ই-পাসপোর্ট ও এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) পুনরায় ইস্যু করা যাবে।

আজ মঙ্গলবার ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হবে।

এর আগে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যু করতে প্রতিবছরের জন্য ৩৪৫ (১৫ শতাংশ ভ্যাটসহ) টাকা জরিমানা পরিশোধ করতে হবে। এরপর নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যেত।

পাসপোর্ট অধিদপ্তরের নতুন ঘোষণা অনুযায়ী অতিরিক্ত এ ফি তথা অর্থ আর লাগছে না।

একইসঙ্গে অধিদপ্তরের ফেসবুক পেজে আরও জানানো হয়, শূন্য থেকে ১৭ বছর পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা পাঁচ বছর মেয়াদি ৪৮ পৃষ্টার পাসপোর্ট প্রাপ্ত হবেন। এই বয়সের নাগরিকদের পাসপোর্টের আবেদন ফি জমা দেয়ার আগে টাকার পরিমাণ ভালোভাবে দেখে নিতে হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত