স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৮৬৮ জনের করোনার নমুনা পরীক্ষায় ৬৪ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৫০ জন এবং ভিবিন্ন উপজেলার ১৪ জন।
চট্টগ্রামে ৬ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২৩ নমুনা পরীক্ষা করে ১৬ জনের পজিটিভ। মহানগরে ৮ জন, ৮ জন উপজেলার।
চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ২৩০ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৬ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৫ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ২৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১১ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৮ জন, উপজেলায় ৩ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ১৩৫ টি নমুনা পরীক্ষায় ৫ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৪ টি, উপজেলায় ১ টি।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫২ নমুনা পরীক্ষায় ৮ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৮ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৪ নমুনা পরীক্ষায় ১৭ জন পজিটিভ, নগরে ১৭ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৪ টি নমুনা পরীক্ষায় ১ জনের পজিটিভ। ১ জনই উপজেলার।
এ ছাড়া উপজেলায় লোহাগাড়া ১ জন, সাতকানিয়া ১ জন, আনোয়ারা ১ জন, রাউজান ২ জন, ফটিকছড়ি ৪ জন, হাটহাজারী ৩ জন, সীতাকুন্ডে ২ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৮ হাজার ১৮৪ জনে। এর মধ্যে মহানগরীতে ১৩ হাজার জন, উপজেলায় ৫ হাজার ১৮৪ জন।
এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ২ জন, মোট ২৮৪ জন। মহানগরীতে ১৯৬ জন, বিভিন্ন উপজেলায় ৮৮ জন।
অদ্যবধি সুস্থ হয়েছেন ৮৭ জন। মোট সুস্থ ১৪ হাজার ৩৬১ জন।


