বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে দ. জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর সন্ত্রাসী বাহিনীর হাতে মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সন্তানদের উপর হামলার প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করে।

আজ বিকাল ৪ টায় সংগঠনের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচি’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ, কমান্ডার চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, প্রধান বক্তা মিজানুর রহমান সহ-সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ, মোহাম্মদ হাসান, বরাতুল ইসলাম বাবু, মোহাম্মদ রিয়াদ হোসেন, মোহাম্মদ মাসুদ, প্রবাল শীল ফরমান, তৌহিদুল হক কাইছার, শাকিল, তারেক তাহানি, আবেদীন নাইমন প্রমুখ নেতৃবৃন্দ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত