বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬৫ জন

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৬৭১ জনের করোনার নমুনা পরীক্ষায় ৬৫ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৫৫ জন এবং ভিবিন্ন উপজেলার ১০ জন।

চট্টগ্রামে ৮ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৫২ নমুনা পরীক্ষা করে ১২ জনের পজিটিভ। মহানগরে ১০ জন, ২ জন উপজেলার।

চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ২৬২ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১২ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৯ জন। বিভিন্ন উপজেলায় ৩ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২৬ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ২২ জন, উপজেলায় ৪ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি  (CVASU)’তে ২৯ টি নমুনা পরীক্ষায় ৫ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৪ টি, উপজেলায় ১ টি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪১ নমুনা পরীক্ষায় ৬ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৬ জন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬ টি নমুনা পরীক্ষায় ৪ জনের পজিটিভ। মহানগরে ৪ জন।

আর টি আর এল ল্যাবে ২ টি নমুনা পরীক্ষায় কোন পজিটিভ নেই।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১ টি নমুনা পরীক্ষায় কোন পজিটিভ নেই।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৯ হাজার ২৪৮ জনে। এর মধ্যে মহানগরীতে ১৩ হাজার ৮৬৭ জন, উপজেলায় ৫ হাজার ৩৮১ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত