চেতনা ডেক্স: বঙ্গবন্ধু আওয়ামী আইন পরিষদের কেন্দ্রীয় সভাপতি এড. লিটন মিয়া এবং সাধারণ সম্পাদক সুমনা আক্তার লিলির স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির প্যাডে গত ২৫ সেপ্টেম্বর তারিখে সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে চট্টগ্রামের ছাত্রনেতা খোরশেদ আলম আকিব কে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত করা হয়।
খোরশেদ আলম আকিব চট্টগ্রাম জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী, তিনি চট্টগ্রামের সাদার্ন বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন।
আকিব চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করে আসছেন। তিনি চট্টগ্রাম চন্দনাইশের সন্তান।


