বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

আজ শুক্রবার এক টুইট বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

টুইটে নরেন্দ্র মোদি লিখেছেন, মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, দিনটি সর্বত্র আরও সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে। সবাই সুস্থ ও সুখী হোক।

প্রসঙ্গত, দেশটির নাগরিকত্ব আইন প্রণয়ন, দিল্লীতে উগ্রবাদী হিন্দুদের হাতে মুসলিম নিগ্রহ এবং কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদির অবস্থান মুসলিমদের কাছে বেশ সমালোচিত।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত