শাহেদুল ইসলাম টুটুল, কক্সবাজার প্রতিনিধি: “একটি গাছ শত প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান” এই স্লোগানকে ধারণ করে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন মিনহাজ ব্লাড ফাউন্ডেশন কক্সবাজার ইউনিটে।
শুক্রবার (৩০অক্টোবর) পেকুয়া উপজেলা বারবাকিয়া ইউনিয়ন জালিয়া কাটা নতুন জামে মসজিদে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
উক্ত বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন মিনহাজ ব্লাড ফাউন্ডেশনের কক্সবাজার ইউনিটের প্রধান সমন্বয়ক এ এম রাজু চৌধুরী, নুরুল আজিম, শফিউল আলম ও মিনহাজ ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা।
সংগঠনটি সমাজ এর সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহব্বান জানান।


