বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১০৮ জন

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ২৪৮টি নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত হয়েছেন ১০৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৩৩৬ জন। এইদিনও চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৯টি নমুনা পরীক্ষা করে ১০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৯ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৭৩টি নমুনা পরীক্ষা করে ৫৬ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষা করে ২১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষা করে ৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

তবে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবেও চট্টগ্রামের ১০৬টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১০৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ২৪৮টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৯৭ জন এবং উপজেলায় ১১ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত