বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৭৪ শরণার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়, ওই নৌকায় একশ ২০ জনের বেশি যাত্রী ছিল।

এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে, নৌকাটি ডুবে গেছে খোমস উপকূলে। এতে ৭৪ জন শরণার্থীর প্রাণ গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুর্ঘটনা কবলিত নৌকায় একশ ২০ জনের বেশি যাত্রী ছিল। তাদের মধ্যে নারী ও শিশু ছিল। এরই মধ্যে ৪৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আইওএম এর তথ্যানুসারে, এ বছর ইউরোপে যাওয়ার সময় অন্তত নয়শ’ মানুষ ভূমধ্যসাগরে নৌকাডুবে মারা গেছে। উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে লিবিয়ায় ফিরে গেছে ১১ হাজারের বেশি মানুষ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত