বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফেসবুক আইডি হ্যাককারী চক্রের এক দম্পতিকে আটক করেছে সাইবার ক্রাইম টিম

স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে ফেসবুকে ছড়িয়ে দিয়ে, জিম্মি করে মোটা অংকের টাকা দাবী করায় ওই ব্যক্তির দায়ের করা মামলায় আসাদুজ্জামান পলাশ (২১) ও সহযোগী তার স্ত্রী সাদিয়া সরকার (২১) নামের এক দম্পতিকে গ্রেফতার করেছেন কাউন্টার টেরিরোজম বিভাগের সাইবার ক্রাইম টিম।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৯.৪৫ টার সময় হবীগঞ্জ জেলার গোয়েন্দা বিভাগের সহায়তায় হবীগঞ্জ থানাধীন মাহমুদাবাদ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয় বলে জানা যায়।

জানা যায়, ফেসবুক আইডি রিকভারের প্রলোভন দেখিয়ে ভিকটিমের নিজস্ব ফেসবুক আইডি হ্যাক করে সংঘবদ্ধ হ্যাকার চক্র। পরবর্তীতে ভিকটিমের ব্যাক্তিগত ছবি এডিট করে বিকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় চক্রটি। এছাড়া ভিকটিম ও তার পরিবারকে জিম্মি করে মোটা অংকের টাকাও দাবী করে সংঘবদ্ধ চক্রটি। পরবর্তীতে ভিকটিম আসামীদের বিরুদ্ধে সিএমপি’র হালিশহর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করিলে,পরবর্তীতে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইমের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত হ্যাকারকে সনাক্ত পূর্বক হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানাধীন মাহমুদাবাদ এলাকা হতে আসামীদের গ্রেফতার করেন। এসময় কাউন্টার টেরিজম ইউনিট এর সাইবার ক্রাইম টিমকে অভিযানে হবিগঞ্জ জেলার গোয়েন্দা বিভাগ সহায়তা করে বলেও জানান।

সূত্রে আরও জানা যায়, আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ফেইসবুক আইডি রিকভার করে দেওয়ার নামে ফেইজবুক পেইজ বুস্ট,ফেইসবুক আইডি ভেরিফাইড এবং পেইজের ফলোয়ার বাড়ানোর চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে কৌশলে আইডি হ্যাক করে বিভিন্ন ফেইসবুক আইডি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ছবি, ভিডিও সংরক্ষন করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান ও প্রতারনাপূর্বক বিকাশের মাধ্যমের টাকা হাতিয়ে নিয়েছে মর্মে স্বীকার করে।

এসময় তাদের হেফাজত থাকা অত্র ঘটনায় ব্যবহৃত দুইটি এ্যান্ড্রয়েড মোবাইল সেট, ৬টি ভূয়া রেজিষ্টার্ড সীম কার্ড যা বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার কাজে ব্যবহৃত হয় ও একটি মেমোরী কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ডিভাইসগুলি প্রাথমিকভাবে পর্যালোচনায় মোবাইলের ফেইসবুক অ্যাপসে বিভিন্ন নামের লোকজনের অন্তত অর্ধশত ফেইসবুক আইডির লগ ইন এবং হ্যাকিং সংক্রান্তে তথ্য পাওয়া যায় বলে জানা যায়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত