স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১২৫৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৪৭ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১৩৩ জন এবং ভিবিন্ন উপজেলার ১৪ জন।
চট্টগ্রামে ৪ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শনিবার (৫ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৬৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৭ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১৬ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১১১ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৯৯ জন, উপজেলায় ১২ জন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২ টি নমুনা পরীক্ষায় ৫ জনের পজিটিভ। মহানগরে ৪ জন এবং উপজেলায় ১ জন।
আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ২০ টি নমুনা পরীক্ষায় ১৪ জন পজিটিভ। মহানগরে ১৪ জন, উপজেলায় জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১ টি নমুনা পরীক্ষায় জনের পজিটিভ।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২৬ হাজার ৪১০ জনে। এর মধ্যে মহানগরীতে ২৯ হাজার ৫৬ জন, উপজেলায় ৬ হাজার ৩৫৪ জন।
এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ২ জন, মোট ৩২২ জন। মহানগরীতে ২২৭ জন, বিভিন্ন উপজেলায় ৯৫ জন।


