বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার: নগরীর ফিরিঙ্গি বাজার ও কাজির দেউড়িতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদ্প্তর চট্টগ্রাম অঞ্চল। গ্রেপ্তারকৃতরা হল- মো. হাসান (২৯) ও আল আমীন হাওলাদার (৩৩)।

রবিবার (৬ ডিসেম্বর) ও সোমবার (৭ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ‍দুইজনের কাছ থেকে মোট ৩ হাজার ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল অঞ্চলের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. হাসানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে, আজ সোমবার সকাল সোয়া ১১টার দিকে একই থানাধীন কাজির দেউড়ি এলাকা থেকে আল আমীন হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই হাজার ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

হুমায়ুন কবির আরও জানান, প্রাথমিকভাবে আটককৃতরা আগেও ইয়াবা পাচারের সাথে জড়িত ছিল বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত