বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

মাস্ক পরার বিষয়ে আবারও জোর দিলেন প্রধানমন্ত্রী

চেতনা ডেস্ক: করোনা পরিস্থিতিতে নিয়মিতভাবে মাস্ক পরার বিষয়ে আবারও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সকল নেতা কর্মীদের মাস্ক পরে চলতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। মন্ত্রণালয় থেকে শুরু করে স্থানীয় সরকারের প্রতিটি সংস্থাকে সবার মাস্ক পরা নিশ্চিত করার বিষয়ে আরও উদ্যোগী হওয়ার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

তাছাড়া মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধীদের তালিকা করার বিধান রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২০’র খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এর মধ্য দিয়ে ২০০২ সালের আইনটি বাতিল হয়ে যাবে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কিভাবে গঠিত হবে, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সংগঠনগুলোর নিবন্ধনের বিষয়গুলো এই আইন দ্বারা পরিচালিত হবে।

অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ বা মুক্তিযোদ্ধার সুবিধা গ্রহণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এই আইনের আওতায়। তবে শাস্তি কি হবে জানতে চাইলে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সেটা পেনাল কোড অনুযায়ী ঠিক করা হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত