বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

বোয়ালখালীতে চুলার আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে চুলার আগুনে ৬ বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী রহিম উল্লাহ শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে সাড়ে ৪টার দিকে চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে মো. আবু তাহের, আবু জাফর, মো. নাছের, মো. রফিক, মো. মুছা ও মো. শফির বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, এই অগ্নিকাণ্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত