বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

মাস্ক না পরায় চট্টগ্রামে ২৯ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার: মুখে মাস্ক না পরায় চট্টগ্রামে ২৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

নগরের নতুন ব্রিজ এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী। এ সময় মাস্ক ব্যবহার না করায় ৪ জনকে ১ হাজার টাকা জরিমানা করেন তিনি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ গেট সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। তিনি মাস্ক না পরায় ১২ জনকে ৫ হাজার ১০০ টাকা জরিমানা করেন।

জিইসি মোড় ও ওয়াসা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এ সময় জিইসি মোড় ও ওয়াসা মোড় এলাকায় মাস্ক ব্যবহার না করার দায়ে ১৩ জনকে ৫ হাজার ৮০০ টাকা জরিমানা করেন তিনি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত