স্টাফ রিপোর্টার: নগরীর পাহাড়তলী, বিআরটিসি, লালদীঘি, কদমতলী, ডবলমুরিং ও স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ১১ মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করেছে জেলা প্রশাসন।
আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল ও দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় তাদের কাছ থেকে দুই কেজি ৪৫০ গ্রাম কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান জানান, বুধবার সকালে নগরীর পাঁচটি স্পটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে এক কেজি গাঁজাসহ ১০ জন মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া নগরীর ডবলমুরিং এলাকায় অপর এক অভিযানে আব্দুল মতিন নামে অপর এক মাদক ব্যবসায়ীকে এক কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আব্দুল মতিনের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


