বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

আওয়ামী লীগ সরকারের একযুগ পূর্তিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ

চেতনা ডেস্ক: বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের একযুগ পূর্তিতে অসহায় ঘুমন্ত ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ।

বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের একযুগ পূর্তিতে ০৬ জানুয়ারি বুধবার বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান এলাকায় অসহায় ছিন্নমূল ঘুমন্ত শীতার্ত মানুষ, রিকসাচালক, ভ্যানচালকদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে একঝাঁক নিবেদিত স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী।

কম্বল পেয়ে শীতার্ত অসহায় মানুষকে আবেগ আপ্লুত হতে দেখা যায়। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন জননেত্রী শেখ হাসিনার নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সেবার ব্রত নিয়ে স্বেচ্ছাসেবক লীগের পথচলা! আজকে ভ্যান চালক, রিকসাচালক, ছিন্নমূল অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। সারাদেশে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করছে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।

অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান আছে। সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন তিনি ০৫ জানুয়ারি দিনব্যাপী ময়মনসিংহ মহানগর ও জেলার ৭ টি স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে অংশ নিয়েছেন।

সারাদেশের সকল নেতাকর্মীকে শীতার্ত মানুষের পাশে থাকার আহবান জানিয়েছেন। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীঘ্রই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ উত্তরবঙ্গের শীতপ্রবন এলাকায় যাবেন। এসময় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত