বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম আর নেই

স্টাফ রিপোর্টার: ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকার ডেলটা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানান স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ বোখারী আজম।

তিনি বলেন, বিদেশে থেকে ফিরিয়ে এনে ঢাকার ওই হাসপাতালে তারেক সোলেমান সেলিমের চিকিৎসা চলছিল। শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেলো না।

মরদেহ চট্টগ্রামে নিয়ে আসার প্রস্তুতি চলছে। মঙলবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আলকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ছালেহ্ এর ছেলে তারেক সোলেমান সেলিম স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন। সেই থেকে বিরোধী পক্ষের শত অত্যাচার-নির্যাতন সহ্য করেও তিনি জাতির পিতা বঙ্গবন্ধু ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ থেকে বিচ্যুত হননি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত