বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৬৭ জন

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬৭ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ৪০৩ জন। এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, চট্টগ্রামের ৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫২৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৩টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮০৫টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩১১টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ১৯ জন, বিআইটিআইডি ল্যাবে ৮ জন, চমেক ল্যাবে ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষা করে ৬ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৬টি নমুনা পরীক্ষা করে ১৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৯টি নমুনা পরীক্ষা করে ৩ জনের পজেটিভ শনাক্ত হয়েছে।

তবে এদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব কোনো নমুনা পরীক্ষা হয়নি।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১০টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৫২৬টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৯ জন এবং উপজেলায় ৮ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত