বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে নৌকার পক্ষে প্রচারণায় তারকারা

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণা চালাতে মাঠে নেমেছেন রূপালী পর্দার তারকারা।

রোববার (২৪ জানুয়ারি) বিকেল থেকে রিয়াজ, অপু বিশ্বাস, মাহিয়া মাহিসহ চলচ্চিত্র ও টেলিভিশনের একঝাঁক তারকা নৌকার পক্ষে ভোট চাইতে মাঠে নামেন।

বিকেল ৪টা থেকে একটি খোলা ট্রাকে করে নগরীর প্রেসক্লাবের সামনে থেকে তারকারা নৌকার পক্ষে প্রচারণা শুরু করেন। এই সময় নগরীর জামালখান, কাজীর দেউরি, মেহেদীবাগ, লালখান বাজার, দামপাড়া, জিইসি মোড়, দুই নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাটসহ নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালান এবং লিফলেট বিতরণ করেন।

নগরীর জিইসি মোড়ে তারকাদের প্রচারণায় পথসভায় বক্তব্য রাখেন রূপালী পর্দার তারকা, সাইমন, রিয়াজ, অপু বিশ্বাস, মির সাব্বির, মাহিয়া মাহি, টেলিভিশন তারকা, তানিয়া, সুইটিসহ আরও অনেকে।

এ সময় তারা ভোটারদের উদ্দেশ্যে লিফলেট দিয়ে মেয়র নির্বাচনে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

রূপালী পর্দার তারকাদের প্রচার-প্রচারণায় চট্টগ্রাম নগরবাসীর মধ্যে নির্বাচন নিয়ে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। এছাড়া তারকাদের কাছে থেকে এক নজর দেখতে বিভিন্ন স্থানে অসংখ্য মানুষ সমবেত হন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত