বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

জয়ী হতে পারলে অনগ্রসর চান্দগাঁওকে উন্নয়ন ও মাদকমুক্ত করবো: এসরাল

নিউজ ডেক্স: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ৪নং ওয়ার্ড চান্দগাঁও’র স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী মোঃ এসরারুল হক এসরাল’র ‘ঘুড়ি’ মার্কায় নির্বাচনী শেষ গণসংযোগ করেছেন।

সোমবার (২৫ জানুয়ারী) চান্দগাঁও থানাধীন শমসের পাড়া হয়ে পুরো এলাকায় তিনি গণসংযোগ শুরু করেন।

এ সময় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ এসরারুল হক এসরাল বলেন, চান্দগাঁও অনগ্রসর ও অনোন্নয়ন একটি এলাকা। এই এলাকায় সমষ্টিগত ও সমতার সাথে ব্যাপক উন্নয়ন সম্ভব।

তিনি বলেন এই এলাকায় মাদকের প্রভাব ও বেশি। আগামী ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে আমাকে কাউন্সিলর পদে ‘ঘুড়ি’ প্রতীকে ভোট প্রদানের আহবান জানাচ্ছি।

তিনি বলেন, জয়ী হতে পারলে অনগ্রসর চান্দগাঁওকে উন্নয়ন ও মাদকমুক্ত করার শপথ ব্যক্ত করেন। এসময় এলাকার মুরব্বীদের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনীতিক, সমাজসেবক ও বিভিন্ন স্তরের মুরুব্বী।

তিনি আগামী ২৭ জানুয়ারী ঘুড়ি মার্কা প্রার্থীর বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত