শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Single Top Banner

৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনা টিকাদান কর্মসূচি শুরু

বিশেষ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে করোনা টিকাদান কর্মসূচি।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকার স্থান পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামীকাল (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। কাল ২৫ জনকে করোনা টিকা দেয়া হবে।

ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ ও আর্মি এদের মধ্যে যারা টিকা পাবেন তাদের ৫ জনের টিকা দেয়া দেখবেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী জানান, কুর্মিটোলা বাদেও আরও ৩ থেকে ৪টি হাসপাতালে টিকাদান শুরু হবে।

টিকা নিবন্ধনের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী টিকা উদ্বোধনের পর থেকেই টিকার নিবন্ধন শুরু হয়ে যাবে। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও টিকার নিবন্ধন করা যাবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত