বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫-এ সেরা মহসিন কলেজ

স্টাফ রিপোর্টার: করোনার কারণে পরীক্ষা ছাড়াই প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ১৪৩ জন পরীক্ষার্থী।

শনিবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য জানিয়েছেন ।

পরীক্ষা নিয়ন্ত্রক জানায়, জেএসসি এবং এসএসসির ফলের শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়েছে। ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ১৪৩ জন।

তিনি আরো জানান. চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার ২৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৭ হাজার ৯৬৭ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। যার মধ্যে ছাত্রী ৫০ হাজার ৩২ জন এবং ছাত্র ৪৭ হাজার ৯৩৫ জন।

এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীর। এ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৭২ পরীক্ষার্থী।

তবে অন্যান্যবারের মত এবার আর সেরা ১০ কলেজের তালিকা করা হয়নি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত