এস.এম. মাঈন উদ্দীন রুবেল
সুন্দর এই বাংলাদেশ মাঠে-ঘাটে ফুলে-ফসলে ভরা,
চারিদিকে সবুজ শ্যামল অরণ্যে ঘেরা।
নদীমাতৃক আমার এই দেশ সামুদ্রিক মৎসে ভরা,
হাওড়-বিলি মৎসে ভরপুর নদী-খালে সর্বকাল।
অজানা প্রকৃতির লীলা নিকেতনে মন হারায় ব্যাকুল,
নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট করে পর্যটকদের।
হাতছানি দিয়ে ডাকে কাব্য জগতের ভ্রমণ পিপাসুদের।
কড়লডেঙ্গার লুসাই পাহাড় হতে উৎপত্তি কর্ণফুলী,
বঙ্গোপসাগরের মোহনায় মিলিত হয় কর্ণফুলী,
তারই পাশ ঘেঁষে সৃষ্টি চট্টগ্রাম বন্দর বানিজ্যিক রাজধানী।
চট্টগ্রামের শাহ আমানত সেতু, কর্ণফুলী, কপ্তাই হ্রদ, রাঙ্গামাটি, বান্দরবান-অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি।
বিশ্বের মনিকোঠায় অজানা-রহস্যময় নৈসর্গিক সৌন্দর্যের চট্টগ্রামের ভূমি।
চট্টগ্রামের কালুরঘাট ৭১ এর বেতারকেন্দ্র, ঐতিহাসিক সৌন্দর্যের কালুরঘাট ইতিহাসের সাক্ষ্য।


