বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

কক্সবাজার সমুদ্রসৈকতে অজ্ঞাত লাশ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সী- গাল পয়েন্টের সমুদ্র থেকে লাশটি উদ্ধার করে লাইফগার্ড।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম।

বীচকর্মী মাহবুব আলাম জানান, দুপুর ১টার দিকে সী-গাল পয়েন্টের সমুদ্রের পানিতে লাশের মতো কিছু একটু ভাসতে দেখে বিচে কর্মরত লাইফগার্ড সাঁতার কেটে গিয়ে এক যুবকের লাশ দেখতে পান। লাশটি উদ্ধার করে তারা সৈকতের বালিয়াড়িতে রাখা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, সৈকত থেকে একটি লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক লাশের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত