বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব নিয়ে চিন্তার কিছু নেই: হাছান মাহমুদ

সরকার চাইলে যে কারো ব্যাংক হিসাব চাইতে পারে, এতে দোষের কিছু নেই। স্বচ্ছতা থাকলে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

সচিবালয়ে বিএসআরএফ বার্তার প্রকাশনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন তথ্যমন্ত্রী।  নির্বাচনে জাতিসংঘের সহযোগিতার প্রস্তাব প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ সোমালিয়া বা ইথিওপিয়া নয় যে নির্বাচন আয়োজনের জন্য জাতিসংঘের সহায়তা লাগবে।

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধিতে বিএনপির প্রতিক্রিয়া প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সরকার চাইলে যে কোন সময় আদেশ বাতিল করতে পারে।  কাল বাতিল করলে কালই জেলে যেতে হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত