বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফের উনচিপ্রাং ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

রোববার (২৯ আগস্ট) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত হলেন, উনচিপ্রাং ক্যাম্পের সৈয়দ হোসেনের ছেলে জামাল হোসেন এবং কুতুপালং ক্যাম্পের ইমান হোসনের ছেলে নুরুল হক।

জানা গেছে, রোববার (২৯ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুলের নেতৃত্বে উনচিপ্রাং ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

সিরাজুল মোস্তফা মুকুল বলেন, আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় উখিয়া-টেকনাফ থেকে সম্পূর্ণরূপে মাদক নিয়ন্ত্রণ করা যাবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত